September 7, 2026, 9:24 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে ড্রেন থেকে নারীর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফেনীতে সড়কের পাশের ড্রেন থেকে অজ্ঞাতপরিচয় নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের সরকারি জিয়া মহিলা কলেজের বিপরীত পাশের ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুপুরে ড্রেনের মধ্যে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তারা বিষয়টি পুলিশকে জানালে ফেনী শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ফেনী শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান বলেন, ওই নারীকে দু-তিন দিন আগে ঘটনাস্থলে ওই ড্রেনের পাশে বসে থাকতে দেখা গেছে। তবে তাকে দেখতে মানসিক ভারসাম্যহীন মনে হয়নি।

এলাকাবাসীর ধারণা, ওই নারী হয়তো ড্রেনে পড়ে গিয়ে আর উঠতে পারেননি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

ফেনী শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, ওই নারীর পরনে ছিল সালোয়ার-কামিজ। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ফেনী পিবিআই সদস্যরা তার আঙুলের ছাপ সংগ্রহ করেছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page