November 19, 2026, 7:03 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে বাসচাপায় মায়ের মৃত্যু ; মেয়ে আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাথানিয়া এলাকায় দ্রুতগতির বাসের ধাক্কায় হালিমা বেগম(৩৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিহতের মেয়ে হার্নিফাকে (৪) গুরুতর আহতাবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত হালিমা ফেনী শহরতলীর পূর্ব বিজয়সিংহ গ্রামের আমির হোসেনের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, স্বামীর বাড়ি পশ্চিম রামপুর এলাকা থেকে বাবার বাড়ি বাথানিয়ায় যাবার সময় মেয়েকে সাথে নিয়ে মহাসড়কের রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এসময় তারা বিসিক রাস্তার মাথায় গেলে মহাসড়কে চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
ফেনী জেনারেল হাসাপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে, মা ও মেয়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নেওয়ার সময় পথিমধ্যে বারইয়ারহাট এলাকায় মারা যান হালিমা। গুরুতর আহত শিশু হার্নিফাকে পরে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় মা-মেয়েকে হাসপাতালে নেয়ার পথে মা হালিমা আক্তার মারা গেছেন বলে জেনেছি।

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page