August 8, 2026, 4:56 pm
শিরোনামঃ
যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করেছে ইরান
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে ভাতিজার হাতে চাচা খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফেনীর সোনাগাজীতে মো. আবির ছোটন (২৩) নামে এক যুবককে চুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে একই বাড়ির ভাতিজা আরিফুর ইসলাম হৃদয়ের বিরুদ্ধে।

রোববার সন্ধ্যায় ইফতারের সময় ফেনী সোনাগাজী সড়কের মতিগঞ্জ বাসস্ট্যান্ড যাত্রী চাউনির পাশে নিলয় স্টোরে এ ঘটনা ঘটে।
নিহত মো. আবির ছোটন মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের বাবুলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষতর্শীরা জানায়, হৃদয়, নিলয় ও ছোটন তারা সম্পর্কে একই বাড়ির চাচা-ভাতিজা। প্রায় সময় তারা একসাথে আড্ডা দিত। প্রতিদিনকার মত রোববার ইফতারের সময় ছোটন নিলয়ের দোকান থেকে একটি চিপস ছিঁড়ে নেয়। এসময় নিলয় ছোটনের কাছ থেকে চিপসের দাম চায়। ছোটন দুষ্টামির ছলে টাকা দিতে অস্বীকার করে। এক পর্যায় দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়।

মাঝে হৃদয় পেছন থেকে এসে ছোটনের বুকে চুরিকাঘাত করলে ঘটনাস্থলে ছোটন মাটিতে লুটিয়ে পড়ে। এসময় উপস্থিত থাকা ছোটনের বন্ধু ইকবাল হোসেন মামুন ছোটনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফেনী সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

কতর্ব্যরত চিকিৎসক চেকআপ করে তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কতর্ব্যরত ডাক্তার ডা. সাইদুর রহমান জানান, সন্ধ্যা সাতটার দিকে আহত অবস্থায় ২২-২৩ বছর বয়সী ছোটন নামের একজন রোগীকে জরুরি বিভাগে আনা হয়। সে সময় তার বুকে স্টেপ করা অবস্থায় দেখতে পাই। চেকআপ করে দেখতে পাই রোগী মৃত। মনে হচ্ছে, প্রচুর রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। অভিযোগ ফেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page