May 6, 2026, 12:03 pm
শিরোনামঃ
কলকাতায় বুলডোজার দিয়ে মাংসের দোকান ভাঙল বিজেপির কর্মীরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ : চীন প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ ক্ষমতার পালাবদলে পুশ ইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী দেশে কোথাও লোডশেডিং নেই : বিদ্যুৎমন্ত্রী শাপলা চত্বরে ৫৮ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা : চিফ প্রসিকিউটর ঝিনাইদহের মহেশপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা ; অভিযুক্ত পলাতক নরসিংদীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হরমুজ উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম   ভারতের তামিলনাড়ুতে মাত্র ১ ভোটের ব্যবধানে হারলেন কেআর পেরিয়াকারুপ্পান
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে লোডশেডিংয়ের প্রতিবাদে ফেনীতে পল্লী বিদ্যুৎ অফিসে হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফেনীর ছাগলনাইয়ায় লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে হামলা ও ভাঙচুর করেছে স্থানীয় গ্রাহকেরা। রবিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ছাগলনাইয়া পৌর এলাকায় পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে ফেনীর ছাগলাইয়াতে অতিরিক্ত লোডশেডিং হওয়ায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভ করেন গ্রাহকেরা। রাতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষিপ্ত লোকজন প্রথমে পৌর শহরের প্রধান সড়কে প্রদক্ষিণকালে মিছিলটি অভিযোগ কেন্দ্রের সামনে গেলে সেখানে বিক্ষুব্ধরা কেন্দ্রের মূল গেট ভেঙে ফেলে এবং ভেতরে প্রবেশ করে আসবাবপত্র, ইলেকট্রিসিটির লাইন, এসিসহ বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করে। ভাঙচুরের ঘটনার খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষিপ্ত লোকজন পালিয়ে যায়।

ছাগলনাইয়া থানার ওসি স্বদ্বীপ রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। তাৎক্ষণিক কাউকে আটক করা সম্ভব হয়নি। ছাগলনাইয়া পল্লী বিদ্যুতের জিএম লিখিত অভিযোগ করলে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page