February 3, 2026, 1:18 pm
শিরোনামঃ
ঝিনাইদহে চাকরি মেলা অনুষ্ঠিত মাগুরা হর্টিকালচার সেন্টারে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রলীগের হামলা ; পুলিশসহ ৪০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফেনীতে সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে হামলা করেছে বলে অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কোটাবিরোধী শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে শহরের ট্রাংক রোডের শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের শহরে প্রবেশ করতে বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। শহরের ট্রাংক রোড এলাকায় সাধারণ শিক্ষার্থী দেখা মাত্র ব্যাগ তল্লাশি করে মারধর করে শহীদ মিনারের ভেতরে নেন। সেখান থেকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়ের নেতৃত্বে মারধর করতে করতে শিক্ষার্থীদের ফেনী সরকারি কলেজের ভেতরে নিয়ে যান। এ সময় এনএসআইয়ের এক কর্মকর্তাকেও হেনস্তা করতে দেখা গেছে। পরে বেলা ১১টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের বড় মসজিদ এলাকা থেকে ট্রাংক রোডের দিকে আসার পথে ধাওয়া করে ছাত্রলীগ।

সাজ্জাদ হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, তারা সাধারণ শিক্ষার্থীরা সকাল থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের উদ্দেশ্যে শহরে আসেন। ছাত্রলীগের নেতাকর্মীরা পথে পথে তাদের বাধা ও মারধর করেন। পরে প্রতিবাদ মিছিল নিয়ে দোয়েল চত্বর এলাকায় পৌঁছালে তারা অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ করে লাঠিপেটা করে। এতে তাদের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অফস্) মুহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, ‘কে কার ওপর কি জন্য আক্রমণ করেছে আমরা এখনো স্পষ্ট না। এ বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page