September 7, 2026, 9:46 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মসমর্পণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফেনীর সোনাগাজীতে সিনথিয়া ইসলাম খুসবু (২৪) নামে এক গৃহবধূকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী আলী আক্কাস রনি (২৫)। বুধবার (১২ জুন) সকালের দিকে পৌরসভার পূর্ব চরগনেশ শেখ পাড়া এলাকার আলমগীর হুজুরের বাড়িতে এ ঘটনা ঘটে।

তারা দুইজনই বরিশালের ভোলা এলাকার বাসিন্দা। স্বামীর কর্মসূত্রে সিনথিয়া সোনাগাজীতে একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই বছর আগে সিনথিয়া ইসলাম খুসবুকে বিয়ে করেন রনি। রনি সোনাগাজীতে ফুটপাতে জুতার ব্যবসায় করতেন। সেই সুবাদে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি বাসায় ভাড়া থাকতেন তারা। বিয়ের পর থেকে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। মঙ্গলবার রাতেও বাসায় বাজার আনা নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে ভোর ৫টার দিকে খুসবুকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন। সকাল সাড়ে ৭টার দিকে থানায় এসে পুলিশের কাছে রনি নিজেই এ হত্যাকাণ্ডের বর্ণনা দেন।

সোনাগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তার হাত ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আসামি পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page