June 6, 2026, 12:20 am
শিরোনামঃ
জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী প্রতিরক্ষা ও এভিয়েশনে একসঙ্গে কাজ করবে ঢাকা-আঙ্কারা : পররাষ্ট্রমন্ত্রী জীবনযাত্রা আরো কঠিন হবে : সিপিডির নির্বাহী পরিচালক মা‌র্কিন ভিসা প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিলো দূতাবাস  কুষ্টিয়া সীমান্তে তিনটি ককটেলসহ ১ জন আটক ফরিদপুরে পদ্মা নদী থেকে ট্রাক্টরসহ চালকের মরদেহ উদ্ধার কিউবার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই : ট্রাম্প ট্রাম্পের সঙ্গে প্রতি দুই দিনে একবার কথা হয় : নেতানিয়াহু বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
এইমাত্রপাওয়াঃ

ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভর ব্যবস্থা গড়ে তুলেছিল : জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দীর্ঘদিন দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

মঙ্গলবার (১২ মে) দুপুরে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্থানীয় সংসদ সদস্য, বড়পুকুরিয়া কয়লাখনি, তাপবিদ্যুৎকেন্দ্র ও মধ্যপাড়া পাথরখনির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জ্বালানিমন্ত্রী।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার এ দেশে শাসন করেছে। তারা দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভরতার ব্যবস্থা করেছিল। আমরা গত নির্বাচনে নির্বাচিত হয়েছি। আমাদের প্রধানমন্ত্রী মনে করেন, আমরা জনগণের সরকার। জনগণের যে সম্পদ আছে, সেই সম্পদ আহরণ করতে চাই। দেশের উন্নতির জন্য সবচেয়ে আগে দরকার জ্বালানি। আমাদের নিজের জ্বালানি থাকতে আমরা বিদেশ থেকে কেন আমদানি করব? কীভাবে সবাইকে সন্তুষ্ট করে, সবাইকে একত্র করে আমরা নিজের দেশের জ্বালানি আহরণ করতে পারি এবং দেশের উন্নয়নের জন্য ব্যবহার করতে পারি, সে জন্য আমরা বসেছিলাম।’

মন্ত্রী আরও বলেন, দেশের সম্পদ কাজে লাগিয়ে কীভাবে উন্নয়ন ত্বরান্বিত করা যায়, সে বিষয়েই সরকার কাজ করছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র পুরোপুরি উৎপাদনে যেতে না পারার বিষয়ে তিনি বলেন, ‘গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে এটি হয়েছে। আমাদের সরকারের আমলে আমরা চেষ্টা করছি তিনটি (ইউনিট) একসঙ্গে চালানোর জন্য।’

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page