March 9, 2026, 11:43 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

‘ফ্রান্স কান্না থামাও’ শিরোনামে আর্জেন্টাইনদের পাল্টা পিটিশন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-ফ্রান্স মাঠের লড়াই শেষ হয়ে গেছে ১৮ ডিসেম্বর। তবে ফাইনালের এক সপ্তাহ পার হলেও থামছে না সমর্থকদের লড়াই। আবার ফাইনাল আয়োজনের দাবিতে স্বাক্ষর সংগ্রহ শুরু করেছিল ফ্রান্সের সমর্থকেরা। তাদের দাবি ছিল আর্জেন্টিনার পাওয়া পেনাল্টি বৈধ নয়।

এবার ফরাসিদের পাল্টায় পিটিশন দায়ের করেছে আর্জেন্টাইন সমর্থকরাও। বিশ্বকাপজয় করা দলটির সমর্থকেরা ফরাসিদের ‘কান্না’ বন্ধ দেখতে চান।

অনলাইন প্ল্যাটটফর্ম চেঞ্জ ডট অর্গে চলছে আর্জেন্টাইন সমর্থকদের সই সংগ্রহ।

‘ফ্রান্স স্টপ ক্রায়িং’ শিরোনামের পিটিশনটিতে লেখা হয়েছে, ‘আমরা বিশ্বকাপ ফাইনাল জেতার পর থেকে ফ্রান্সের কান্না থামছে না। তারা আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন না মেনে অভিযোগ করে চলেছে। এই পিটিশনের লক্ষ্য ফ্রান্সের কান্না থামানো এবং তাদের এটা মেনে নেওয়া যে মেসিই ইতিহাসের সেরা খেলোয়াড়, এমবাপ্পে তাঁর পুত্র’।

ভ্যালেন্তিন গোমেজ নামের এক ব্যক্তির চালু করা এই পিটিশনে শনিবার পর্যন্ত ৫ লাখ ৭০ হাজার মানুষ সই করেছেন।

এর আগে ‘মেসওপিনিয়নস’ নামের প্ল্যাটফর্মে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ পুনরায় খেলার দাবিতে পিটিশন দায়ের করেন ‘ফ্রান্স ফরএভার’ নামের এক ব্যবহারকারী। পিটিশনের শিরোনাম ‘ফ্রান্স-আর্জেন্টিনা ম্যাচ আবার হোক’। সেখানে লেখা হয়, ‘রেফারিকে কিনে নেওয়া হয়েছিল, পেনাল্টিটি হয় না। দ্বিতীয় গোলের আগে এমবাপ্পে ফাউলের শিকার হয়। ম্যাচটি পুনরায় খেলার দাবিতে সই করুন।’

আজ রবিবার সকাল পর্যন্ত ২ লাখ ২৫ হাজার মানুষ এতে সই করেন।

রবিবার লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনাল নির্ধারিত নব্বই মিনিটে ২-২ এবং অতিরিক্ত সময় শেষে ৩-৩ সমতায় ছিল। পরে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি জেতে আর্জেন্টিনা।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page