October 7, 2026, 11:50 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

বই পড়ায় কৃতিত্বের জন্য পুরস্কার পেল রাজশাহীর ২ হাজার ৩০৩ জন শিক্ষার্থী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বই পড়ায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে রাজশাহী মহানগরীর ২ হাজার ৩০৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন।

শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগ ও গ্রামীণফোনের সহযোগিতায় অনুষ্ঠিত উৎসবে ৫৬টি স্কুলের বিজয়ী শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ (এনডিসি)। আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার, পাখি বিশেষজ্ঞ ও লেখক ইনাম আল হক, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ডা. আবদুন নূর তুষার, নাটোরের সংগঠক অধ্যাপক অলোক মৈত্র, রাজশাহী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অঞ্চলের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আবদুর রশিদ, লেখক অধ্যাপক মাজহারুল ইসলাম তরু, গ্রামীণফোনের রাজশাহী অঞ্চলের রিজিওনাল হেড মো. মাহমুদুল হাসান এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ ও জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরেন।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৩৮টি স্কুলের ১ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী সরাসরি মঞ্চে গিয়ে পুরস্কার নেন। এর মধ্যে ১ হাজার ২৪৪ জন ছাত্রী ও ৪২০ জন ছাত্র। বাকি ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষে পুরস্কার নেন সংশ্লিষ্ট শিক্ষক বা সংগঠকরা।

পুরস্কারের ক্যাটাগরিভিত্তিক সংখ্যা অনুযায়ী, ১ হাজার ১১৭ জন ‘স্বাগত পুরস্কার’, ৭২৮ জন ‘শুভেচ্ছা পুরস্কার’, ৩৮৩ জন ‘অভিনন্দন পুরস্কার’ এবং ৭৫ জন ‘সেরা পাঠক’ পুরস্কার পেয়েছেন।

পাঠাভ্যাস উন্নয়নে বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোনের দীর্ঘদিনের যৌথ উদ্যোগের ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে।



Our Like Page