April 6, 2026, 10:53 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বকেয়া বেতন দাবিতে সাভারে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবি আদায়ে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় বিক্ষোভ করেছেন দুটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে অবস্থান নেন বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা এবং বিশমাইল-জিবারো সড়ক অবরোধ করে রাখেন ছেইন অ্যাপারেলসের শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শী শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, শনিবার সকালে সাভারের হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা। দুপুর ১টার দিকে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বেতন পরিশোধের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে দেয়।

বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, আমাদের কারখানায় প্রায় ১১শ শ্রমিকের ২ মাসের বেতন এবং ওভারটাইমের টাকা বকেয়া পড়েছে। কারখানার কর্তৃপক্ষ বারবার বেতন ও ওভারটাইম পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে তারিখ দিলেও কথা রাখেনি। তাই বাধ্য হয়ে বকেয়া পাওনা বুঝে পেতে সড়কে নেমেছি।

অন্যদিকে ছেইন অ্যাপারেলস কারখানার শ্রমিকরা বলেন, আমাদের কারখানার শ্রমিকদের প্রতি মাসের বেতন ১০ তারিখের ভেতরে পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ এখনও জানুয়ারি মাসের বেতন পরিশোধ করেনি। গত কয়েকদিন আগে কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু কারখানা কবে খুলবে সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্তও জানাচ্ছে না। তাই আমাদের পাওনা টাকা পরিশোধসহ কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়কে নামতে বাধ্য হয়েছি।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সাভারের হেমায়েতপুরের বসুন্ধরা গার্মেন্টস ও আশুলিয়ায় ছেইন অ্যাপারেলস কারখানার শ্রমিকরা বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছিল। আমরা উভয় কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। ছেইন অ্যাপারেলস কারখানাটিতে সাধারণ ছুটি চলছে এবং তাদের কর্তৃপক্ষ মার্চের ৩ তারিখে বকেয়া পরিশোধের কথা জানিয়েছে এবং হেমায়েতপুরের বসুন্ধরা পোশাক কারখানার সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page