March 16, 2026, 12:50 am
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় দুই কাঁচা মরিচ বিক্রেতার জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ায় অনিয়ম ও অধিক মুনাফার অপরাধে দুই কাঁচা মরিচের বিক্রেতা এবং মূল্য তালিকা সংরক্ষণ না করায় এক মসলা দোকানীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার  বেলা ১ টায় শহরের ১ নম্বর রেলগেট ও রাজাবাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
তিনি জানান, ক্রয় ভাউচার সংরক্ষণ না করায় এবং অধিক মুনাফা গ্রহণের অপরাধে শহরের রাজাবাজারের একজন ও ১ নম্বর রেলগেট এলাকায় একজন কাঁচা মরিচের দোকানীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও মূল্য তালিকা সংরক্ষণ না করায় রাজাবাজারে দুই মসলা দোকানীকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, অভিযানের উদ্দেশ্য ছিল কাঁচা মরিচের বাজার যাচাই ও বাড়তি দাম নিয়ন্ত্রণ করা। অভিযানে কারসাজির প্রমাণ পাওয়া গিয়েছে। কিছু অসাধু দোকানী আড়ৎ থেকে কাঁচা মরিচ কিনে এনে বাড়তি দরে বিক্রি করছিলেন। তারা ক্রয় ভাউচার দেখাতে পারেননি। একইভাবে মূল্য তালিকা ছাড়া দুই মসলা দোকানী ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছিলেন।
অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page