September 18, 2026, 1:17 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় নাশকতা মামলায় ৩ জামায়াত নেতা গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ার শাজাহানপুরে নাশকতা মামলায় তিন জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের নিজ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। প‌রে শুক্রবার বিকাল ৩টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- শাজাহানপুর উপজেলা জামায়াতের সাবেক আমির এবং মাঝিড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডোমনপুকুর গ্রামের আব্দুস সালাম (৫৭), জামায়াত সমর্থক মাঝিড়া ইউনিয়নের সাজাপুর পশ্চিমপাড়া গ্রামের লুৎফর রহমান (৫৭) এবং খোট্টাপাড়া গ্রামের মোস্তফা কামাল (৪২)।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ব‌লেন, ২০২২ সালে তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছিল। সেই মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়ে‌ছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page