September 18, 2026, 9:44 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় পথচারী নিহত ; বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়া সদরে যাত্রীবাহী বাসচাপায় বাদশা মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার (২০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল হল বন্দরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা মিয়া সদরের গোকুল উত্তরপাড়ার মৃত অহিদ উদ্দিনের ছেলে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় বাসচালক ইয়াসিন আলীকে (৪০) আটক করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জ সদরের আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বাদশা মিয়া মহাসড়কের পূর্ব থেকে পশ্চিম পাশে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে আসা রংপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা বাসটিতে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় বিক্ষুব্ধ জনতার হাতে আটক বাসচালককে হাইওয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান জানান, মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page