October 3, 2026, 7:23 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে কব্জি ও পায়ের গোড়ালি বিচ্ছিন্নের ঘটনায় ১ জন গ্রেপ্তার

গ্রেপ্তার আলম শেখ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ায় আশিক সরকার নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হাতের কবজি ও দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করার ঘটনায় স্থানীয় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে তাকে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের বানদিঘী চাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতের নাম আলম শেখ। তিনি এরুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই এলাকার মৃত লজি শেখের ছেলে।

এর আগে গত সোমবার রাতে আশিক মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে আশিকের ওপর ৭ জন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাদের ধারালো অস্ত্রের উপর্যুপুরী আঘাতে আশিকের হাতের কব্জি ও দুই পায়ের গোড়ালি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে অবস্থা খারাপ হলে তাকে রাত ১২টার দিকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আশিকের পারিবারিক সূত্র জানায়, সপ্তাহ দুয়েক আগে মন্ডলপাড়া এলাকার একটি বাড়ির কন্ট্যাক্ট নিয়ে স্থানীয় মেম্বার আলম শেখের সঙ্গে ঝামেলা হয়। এর জেরে মেম্বার আলম শেখ আশিকের ওপর হামলা করিয়েছেন।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, মঙ্গলবার বিকালে আশিকের বড় ভাই লালন সরকার ৬ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আলম শেখকে গ্রেপ্তার করে। আলম শেখ, আশিককে হত্যাচেষ্টা মামলার তিন নম্বর আসামি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page