September 7, 2026, 4:37 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় মাংস বিক্রেতাকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বগুড়ায় মিরাজুল ইসলাম রতন ওরফে কাবিলা (৩৫) নামে এক মাংস বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সদরের এরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাবিলা এরুলিয়া জিলাদার পাড়ার মৃত শবদুল ঠিকাদারের ছেলে।

স্থানীয়রা জানান, মিরাজুল ইসলাম রতন ওরফে কাবিলা ভোর সাড়ে ৪টার দিকে মাংস বিক্রির জন্য নিজ বাড়ি থেকে গোদার পাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সে সন্ত্রাসীদের হামলার শিকার হন। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কোপানোর একপর্যায়ে তার ডান হাতের কব্জি থেকে হাত বিচ্ছিন্ন করে ফেলে। এসময় মিরাজুল প্রাণে বাঁচাতে এরুলিয়া জেলাদারপাড়ায় বড় মসজিদে ঢুকে পড়েন। এসময় মসজিদের মুসল্লিরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার এসআই আব্দুর রহিম জানান, কয়েকদিন আগে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে মিরাজুল এক যুবককে মারপিট করেছিল। মারপিটে ওই যুবকের হাত ভেঙে যায়। এ ঘটনার জেরে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page