September 19, 2026, 6:35 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বগুড়ার দুপচাঁচিয়ায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ার দুপচাঁচিয়ায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৮ জুন) রাতে উপজেলার দুপচাঁচিয়া সিও কার্যালয় বাসস্ট্যান্ড সংলগ্ন ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

নিহত ছোট ভাইয়ের নাম শহীদ হোসেন ওরফে মাসুম (৩৪)। তিনি দুপচাঁচিয়া পৌরসভার ডিমশহর তালুকদারপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সে শহীদ উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের অফিস সহকারী ছিলেন।

হত্যাকাণ্ডের ঘটনায় বড় ভাই শহীদ হাসান ওরফে সুইটকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। পেশায় তিনি একজন রংমিস্ত্রি।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বড় ভাই হাসান সন্দেহ করতেন তার স্ত্রীর সঙ্গে ছোট ভাই হোসেনের সম্পর্ক আছে। এই নিয়ে স্ত্রীর সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। কয়েক দিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এ ঘটনায় ক্ষুব্ধ হাসান কয়েক দিন ঢাকায় থাকেন। পরে ঈদ উপলক্ষে বাড়িতে ফিরে ছোট ভাইকে হত্যার পরিকল্পনা করেন।

ওসি বলেন, ঢাকা থেকে ফেরার পথে বগুড়ায় নেমে হাসান একটি ছুরি কেনেন। দুপচাঁচিয়ায় পৌঁছে ছোট ভাইকে পেয়ে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই হোসেন মারা যান। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার ঘটনায় হাসানকে আটক করা হয়েছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page