October 7, 2026, 11:51 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

বগুড়ার গাবতলীতে দরিদ্র নারীদের হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ার গাবতলীতে দরিদ্র নারীদের হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার বেলা ১২ টায় গাবতলী মাস্টারপাড়া এলাকায় আর্থ-সামাজিক ও সেবামূলক সংস্থা ‘তোমাদের জন্য’ সংগঠনের আয়োজনে দরিদ্র নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এতে পৌর এলাকার শতাধিক নারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের উদ্বোধন করেন সাবেক মেয়র ও জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ফারুক আহমেদ।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাহিদুল আলম তুষারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক প্রভাষক হামিদুল হক শিলুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা তরিকুল ইসলাম, সাইদুল ইসলাম, তাজুল ইসলাম, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, ‘তোমাদের জন্য’ সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান জাকির।

উদ্বোধনী অনুষ্ঠানে ছন, প্লাস্টিক ও তালের পাতা দিয়ে বিভিন্ন হস্তশিল্প তৈরির প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষকরা।



Our Like Page