September 7, 2026, 1:57 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় অগ্নিকান্ডে ১২টি ফলের দোকান ভস্মিভুত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়া জেলার সাতমাথার কাছে ফল মার্কেটে অগ্নিকান্ডে ১২ টি ফলের দোকান ভস্মিভুত হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহরের সাতমাথা এলাকার অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের তিনটি ইউনিট ২০ মিনিটের আগুন নিয়ন্ত্রণে নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।
ফল মার্কেটের ব্য্বসায়ীরা জানান, শহরের সাতমাথা এলাকার সপ্তপদী মার্কেটের পশ্চিমে ১২টি ফলের দোকান অবস্থিত। প্রতিটি দোকানেই বিভিন্ন ধরনের ফল মজুদ ছিল। রাতে আগুন লাগার খবর পেয়ে ব্যবসায়ীরা ছুটে আসেন। এসে দেখেন দোকানগুলো ভস্মিভূত হয়ে গেছে।
বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করছেন বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মঞ্জিল হক। তিনি বলেন, এই মুহুর্তে আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না আসলে আগুনের সূত্রপাতটা হলো কিভাবে। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণও এই মুহুর্তে নিরুপন করা যায়নি। তবে প্রতিটি দোকানে খেজুরসহ অন্যাতন্যর ফলমুল মজুদ ছিলো।
এ দিকে শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ পারভীন ঘটনাস্থল পরির্দশন করেন। ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page