October 28, 2026, 11:21 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা চুরি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়া শহরের মাটিডালিতে আইএফআইসি ব্যাংকের উপশাখায় সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ জুন) রাতের কোনো এক সময়ে এই ঘটনা ঘটে।

আইএফআইসি ব্যাংকের শাখা ম্যানেজার ফাহমিদা ফিরোজ জানান, বুধবার ব্যাংককিং কার্যক্রম শেষ করে সিন্দুকে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা রেখে যায়। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে ব্যাংকে এসে সিন্দুক ভাঙা দেখে চুরির বিষয়টি নজরে আসে।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, প্রাথমিকভাবে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরির কথা জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। তিনি বলেন, বুধবার ব্যাংকের সিন্দুকে টাকা রেখে চলে যায় কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে এসে দেখে সিন্দুক ভেঙে টাকা নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে মাটিডালী এলাকায় দ্বিতল ভবনের উপর তলায় এ শাখা থাকলেও রাতে কোনো নৈশ প্রহরি ছিল না। এই ব্যাংকে ম্যানেজারসহ দুই কর্মকর্তা আর দুই কর্মচারি মিলে চারজন এখানে কর্মরত। তবে এখানে ব্যাংকের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page