September 5, 2026, 4:11 pm
শিরোনামঃ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় কনসার্টে ছুরিকাঘাতে যুবক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়া সরকারি আজিজুল হক কলেজে পুনর্মিলনী অনুষ্ঠানে আয়োজিত কনসার্টে গিয়ে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান (২৬) শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় থাই গ্লাসের মিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের পুনর্মিলনীর অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন কর্মসূচি চলছিল। সন্ধ্যার পর ক্যাম্পাসে কনসার্টের আয়োজন করেন শিক্ষার্থীরা।

কনসার্টকে কেন্দ্র করে কলেজ এলাকায় অসংখ্য মানুষের সমাগম হয়। এরই মধ্যে সেখানে মেহেদীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার বলেন, আজিজুল হক কলেজের কনসার্ট দেখতে গিয়ে মেহেদী নামে একজন নিহত হয়েছেন। তবে কী কারণে হত্যাকাণ্ড হয়েছে তা জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page