November 20, 2026, 4:31 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় চারটি আসনে নির্বাচনে যাচ্ছেন বিএনপির সাবেক নেতারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার চারটি আসন থেকে বিএনপির চার সাবেক নেতা স্বতন্ত্রভাবে অংশ নেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন তারা। এর মধ্যে জিয়াউল হক মোল্লা বগুড়া-৪, মোহাম্মদ শোকরানা বগুড়া-১, সরকার বাদল বগুড়া-৭, বিউটি বেগম বগুড়া-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ডা. জিয়াউল হক মোল্লা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শোকরানা বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী , সরকার বাদল বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিউটি বেগম জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ।

নির্বাচনের ব্যাপারে জানতে চাইলে চিকিৎসক জিয়াউল হক মোল্লা বলেন, “চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছিলাম। আমাকে কোনো কমিটিতে রাখা হয়নি, অপমানিত হয়েছি। চাকরিতে থাকলে এখন বড় পদে থাকতাম। সেই সুযোগও হারালাম। যেহেতু রাজনীতি করব, তাই ভোটের বিকল্প নেই।”

মোহাম্মদ শোকরানা বলেন, “এখন আমার বয়স ৭৪। এরপর আর ভোট করার বয়স পারমিট করবে না। এবার একটা সুযোগ এসেছে। আগামীতে আবার ভোট কবে হবে না হবে জানি না।

“এমপি হলে সম্মান, প্রজন্ম এটা নিয়ে গর্ব করবে। তবে এই নির্বাচনে যাওয়া ভুল হল কি ঠিক হল তা বলবে আগামী প্রজন্ম।”

বিউটি বেগম বলেন, “আমরা বিএনপি করতাম। ৩০ জনকে বহিষ্কার করেছিল। তাদের মধ্যে ২৯ জনকে দলে নিয়েছে, আমাকে নেয়নি। অথচ আমি দুবার ভোটে নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান। ক্ষোভ এখানেই। বিএনপি যোগ্যদের চায় না। তাই প্রার্থী হয়েছি।”

সরকার বাদল বলেন, “বিএনপি আমাকে পদ বঞ্চিত করেছে। নেতাকর্মীরা বলছে, ভোটে দাঁড়ান। আমি উন্নয়ন কর্মী ছিলাম। ভোটে না আসায় বিএনপির নেতা-কর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page