October 30, 2026, 7:02 am
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় চুরির অপবাদে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে বগুড়া সদরে শাওয়াল (২৫) নামে এক অটোরিকশা চালককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার শহরতলির ছোট কুমিড়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাওয়ালের মৃত্যু হয়।

শাওয়াল ছোট কুমিড়া পশ্চিমপাড়ার আজিজুল হকের ছেলে। তার মরদেহ আজ দুপুরে শজিমেক হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নিহতের বাবা আজিজুল হক বাদী হয়ে বৃহস্পতিবার রাতে সদর থানায় মামলা করেন। মামলায় গ্রেপ্তাররা হলেন- নিহতের প্রতিবেশী রেজাউল করিম, তার স্ত্রী সানু বেগম ও মেয়ে আশা খাতুন।

বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জালাল উদ্দিন মামলার এজাহারের বরাত দিয়ে বলেন, শাওয়ালের প্রতিবেশী রেজাউল নামে এক ব্যক্তির বাসা থেকে কয়েক দিন আগে একটি অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন চুরি হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে তিনি শাওয়ালকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নেন। পরে বাড়ির পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রেখে রেজাউল, তার স্ত্রী ও মেয়ে মিলে শাওয়ালকে পিটিয়ে গুরুতর জখম করেন। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। বিষয়টি জানতে পেরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পরবর্তীতে মামলা দায়েরের পর রাতেই রেজাউলকে, তার স্ত্রী ও মেয়েকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page