October 4, 2026, 11:32 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় দুই যুবককে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ায় ঈদের রাতে দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ জুন) দিনগত রাত দেড়টার দিকে শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় এ জোড়া খুনের ঘটনা ঘটে। নিহতরা হলেন- শরীফ ও রোমান। তারা দুজনেই ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, ঈদের দিনগত রাত দেড়টার দিকে তারা শহরের চকরপাড়া এলাকার একটি গলিতে গোলাগুলির শব্দ শোনেন। কিছুক্ষণ পর বেরিয়ে দেখতে পান শরীফ, রোমান ও তাদের আরেক বন্ধু হোসেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

নিহত শরীফের স্বজনরা জানান, বাসায় রাতের খাবার খাওয়ার পরপরই কেউ একজন মোবাইল ফোনে শরীফকে ডেকে নেন। পরে এলাকায় গোলাগুলির শব্দ শুনে তারা বাইরে এসে দেখেন দুর্বৃত্তরা শরীফ, রোমান ও হোসেনকে কুপিয়ে জখম করে ফেলে গেছে। হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও শরীফ ও রোমান ঘটনাস্থলেই মারা যান।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হত্যার মোটিভ জানতে রাত থেকেই পুলিশের বিভিন্ন ইউনিট মাঠে রয়েছে।



Our Like Page