September 3, 2026, 10:20 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ মাদকসহ ৫ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বগুড়ায় দশ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তিনমাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মসজিদ পাড়া হাজী মহল্লার আফজাল হোসেন (২০), বগুড়ার আদমদিঘী উপজেলার বশিকোড়া গ্রামের সোহেল রানা (৩২), একই উপজেলার রবিউল ইসলাম (৩৮), রাধানগর চন্দরসারের বিল্লাল হোসেন (৪১) এবং রফিকুল ইসলাম বুলবুল (৪৮)।

এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

পুলিশের এই কর্মকর্তা জানান, সকালে ডিবির একটি টিম তিনমাথা ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। পরবর্তীতে প্রাইভেটকারটির পিছনের অংশের ভেতরে লুকিয়ে রাখা ৫টি নীল রঙের পলিথিন ব্যাগে প্রতিটি ২ কেজি করে সর্বমোট ১০ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধারসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page