June 4, 2026, 1:57 pm
শিরোনামঃ
বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতার প্রতীক : মির্জা ফখরুল ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নীলফামারীতে ঘরের মেঝে খুঁড়ে মিলল মায়ের মরদেহ ; ছেলে পলাতক টাঙ্গাইলে নিখোঁজ যুবদল নেতার মরদেহ উদ্ধার ভোলায় শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হলো ইসরায়েল-লেবানন লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি গুরুতর ভুল : ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইরানের আর হামলা চালাবে না যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বগুড়ায় আজ ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

বগুড়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে শুক্রবার সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক  মেজবাউল করিম।

উদ্বোধনের পর অতিথি, চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে সমিতি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে সেখানে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় ক্যাম্প আয়োজন করা হয়। গ্লুকোমিটারের সাহায্যে প্রায় তিনশ’ মানুষ রক্তের শর্করা পরীক্ষা করান। এসময় যাদের ডায়াবেটিস শনাক্ত হয়েছে, চিকিৎসকেরা তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দেন।

পরে সমিতির হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া ডায়াবেটিক সমিতির প্রশাসক মোহা. আতাউর রহমান।

বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, হাসপাতালের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) ও গাইনি বিশেষজ্ঞ ডা. রোখশানা বানু, চিকিৎসা সেবা পরিচালক ডা. মো. মোস্তফা কামাল প্রমুখ।

 

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page