October 4, 2026, 6:04 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়া-নাটোর মহাসড়কে রোববার রাত ৭টায় সড়ক দুর্ঘটনায় ২ নিহত এবং একজন গুরত্বর আহত হয়েছেন। বগুড়া-নাটোর মহাসড়কের টেংরামাগুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শাজাহানপুর উপজেলার হরিণ গাড়ী এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে শাহজাহান আলী (৬০), ও নন্দীগ্রাম উপজেলার হাঁটুয়া আলাইপুর গ্রামের মলয় সরকারের ছেলে দুর্জয় (২২)।

এ দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকার মুক্তার হোসেনের ছেলে আকাশ হোসেন (২১) কে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্বাস স্থানীয় ও সিসিটিভি ফুটেজের সুত্র থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে জানান বগুড়া থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ীতে ফিরছিলেন নন্দীগ্রামের আকাশ ও দুর্জয়। এ সময় টেংরামাগুর বাসস্ট্যান্ডে রাস্তা পারাপার হচ্ছিলেন টেংরামাগুর বাসস্ট্যান্ডের চেইন মাস্টার শাজাহান আলী। বগুড়া থেকে ছেড়ে আসা আকাশ ও দুর্জয় ট্যাংরা মাগুর বাসস্ট্যান্ডে পৌঁছেলে তাদের বাইকের সাথে সজোরে ধাক্কা লাগে চেন মাষ্টার শাহজাহানের। দ্রুতগতির এ বাইকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন চেইনমাস্টার শাজাহান আলী ও মোটরসাইকেলে থাকা আরোহী দুর্জয়। মোটরসাইকেল চালক আকাশকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। গুরুতর আহত হওয়া আকাশের অবস্থা হাসপালের চিকিৎসক। মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় স¦্জনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্বাস আলী জানান, মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে। উক্ত ঘটনায় মামলা হয়েছে।



Our Like Page