September 13, 2026, 8:32 pm
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জেলা শহরের উপকন্ঠে মাটিডলীতে বুধবার সকাল ৮টায় পিক-আপ ভ্যানের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজির ২ যাত্রী আহত হয়েছে।মৃতরা শিবগঞ্জ উপজেলার ইউসুফ আলীর ছেলে মোখলেছুর রহমান(৫০) ও সিএনজির যাত্রী শিবগঞ্জ উপজেলারশ শ্যামপুর গ্রামের আবুর হেসেনের ছেলে রফিকুুল ইসলাম(৫২)।
ঘটনা স্থলে থাকা বগুড়া সদর থানার কর্তব্যরত এএসআই তাজুল ইসলাম জানান, আজ সকাল ৮ টায় জেলার শিবগঞ্জ উপজেলা থেকে একটি সিএনজি থ্রি-হুইলার ৩ জন্ যাত্রী নিয়ে বগুড়া শহরের দিকে আসছিল । বিপরত দিকে থেকে একটি বাড়ির আসবাব পত্র বোঝাই পিক আপ ভ্যানের(ঢাকা মেট্রো-ন ১৯-২২১৪) সাথে মাটিডালীতে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি চালক মোখলেছুর রহমান ও সিএনজি যাত্রী রফিকুল ইসলাম ঘটনা স্থলে মারা যান। সিএনজির ২ যাত্রী গুরুতর আহত হয়। আহতরা বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ জানায় সিএনজি চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তার করা হয়েছে। যাত্রীর লাশটি ঘটনা স্থলে পুলিশ হেফাজতে আছে। পিক আপের চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
এ ব্যাপারে বগুড়া কুন্দার হাট হাইওয়ে ফাঁড়িতে মামলা হবে বলে জানান এএসআই তাজুল ইসলাম।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page