August 8, 2026, 11:22 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বগুড়া জেলায় আজ বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে তিন শ্রমিক নেতা নিহত হয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক গোদার পাড়া এলাকার ফাইন মন্ডল, বাসের ম্যানেজার হান্নান মিয়া এবং চেইন মাস্টার আলমগীর হোসেন এদের দুই জনের বাড়ি শহরের নিশিন্দারা এলাকায়। এরা তিনজনই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।
ঘটনাস্থলে থাকা বগুড়া সদর থানার এসআই মিজানুর রহমান জানান, নওগাঁ থেকে একটি মোটরকার (ঢাকা মেট্রো ৩৫-০৪৪৫) বগুড়া আসছিল। বিপরীত দিক বগুড়া থেকে নওগাঁ গামী একটি লোকাল বাসের (বগুড়া-জ ১১-০০৪৪) সাথে এরুলিয়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোটর কারের তিন যাত্রী মারা যায়। বাস ও মোটর কার বগুড়া পুলিশ হেফাজতে পুলিশ লাইনে নেয়া হয়েছে।
তিনি আরো জানান নিহত তিনজনের মরদেহ বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে আছে। অভিযোগ না থাকলে তাদের মৃত দেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page