November 20, 2026, 4:31 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় হরতালে ককটেল নিক্ষেপ ; দুই জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ায় হরতালের সমর্থনে বিএনপি ও জামায়াত পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার সকালে শহরের কানুচগাড়ি এলাকায় বিএনপির পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে সেটি অবিস্ফোরিত থাকে। পুলিশ ওই ককটেলসহ দুই পিকেটারকে গ্রেফতার করেছে। এর আগে বুধবার রাতে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় মহাসড়কে সিরাজগঞ্জগামী ট্রাকে আগুন দেওয়া হয়েছে।

সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার দুজন হলেন- বগুড়া শহরের সূত্রাপুর এলাকার গাড়ি ব্যবসায়ী মমতাজ উদ্দিন (৬০) এবং গাবতলী উপজেলার বাসিন্দা সরকারি শাহ্ সুলতান কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পিকেটাররা শহরের কানুচগাড়ি এলাকায় যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ করছিল। পুলিশ সেখানে বাধা দিলে তারা ককটেল নিক্ষেপ করে। কিন্তু ককটেলটি বিস্ফোরিত হয়নি। তখন পুলিশ ধাওয়া করে পিকেটার মমতাজ উদ্দিন ও জাহিদ হাসানকে গ্রেফতার করে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান জানান, হরতালে মিছিল-সমাবেশ তাদের গণতান্ত্রিক অধিকার। পুলিশ দমনপীড়ন চালাচ্ছে। দুজনকে গ্রেফতারের কথা শুনলেও তারা তাদের নেতাকর্মী কিনা তা নিশ্চিত হতে পারেননি তিনি।

বগুড়ার শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বুধবার রাতে শিবগঞ্জে আলুর বীজ নামিয়ে একটি ট্রাক সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। রাত সোয়া ১২টার দিকে ট্রাকটি শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় গাক চক্ষু হাসপাতালের সামনে পৌঁছে। এ সময় ১০-১২ জনের একদল দুর্বৃত্ত গতিরোধ করে ট্রাকে ভাঙচুর চালায়। এ সময় চালক উল্টো দিকে ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। তখন দুর্বৃত্তরা পেট্রল ঢেলে ট্রাকে আগুন দেয়। আগুনে ট্রাকের পুরো কেবিন পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

ওসি আরও জানান, হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা হবে। এ ছাড়া জামায়াতে ইসলামী শহর শাখার উদ্যোগে সকালে শহরের শেরপুর সড়কের কলোনি এলাকায় বিক্ষোভ মিছিল বের করে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page