October 20, 2026, 3:09 pm
শিরোনামঃ
বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে : আইনমন্ত্রী জাপানে উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ ; স্বাক্ষরিত হয়েছে চুক্তি পাবনায় ৮০০ ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন যুক্তরাষ্ট্রের মতো ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে ইউরোপ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান যশোরে অস্ত্র গুলি ও হেরোইন মামলায় মহি পাগলার যাবজ্জীবন কারাদণ্ড যশোরের শার্শায় আত্মহত্যার আগে ফেসবুক লাইভে দুই সন্তানের জননী ; দায়ি শিক্ষক
এইমাত্রপাওয়াঃ

বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর ; আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর (ঈগল মার্কা) কর্মীকে মারধর করার অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। সোনাতলা থানা পুলিশ সোমবার সকালে তাকে জোড়গাছা এলাকা থেকে গ্রেফতার করে। সোমবার ওই থানার ওসি বাবু কুমার সাহা জানান, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এর আগে মারপিটের শিকার ওই কর্মীর স্ত্রী নাহিদ নাসরিন সাথি থানায় মতিনসহ স্থানীয় আওয়ামী লীগের সাত নেতাকর্মীর নাম উল্লেখ করে ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন।

পুলিশ, এজাহার সূত্র ও স্থানীয়রা জানায়, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি সাহাদারা মান্নান। তার অন্যতম প্রতিদ্বন্দ্বী নৌকার মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির নেতা কেএমএস মোস্তাফিজুর রহমান ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। প্রচারণা শুরুর পর থেকে নৌকার মার্কার প্রার্থী সাহাদারা মান্নানের কর্মীরা স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমানের কর্মীদের ওপর হামলা করে আসছেন। রবিবার রাতে সোনাতলার জোড়গাছা ইউনিয়নের ভেলুরপাড়া চারমাথা এলাকায় নৌকা মার্কার কর্মী ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মতিনের নেতৃত্বে নেতাকর্মীরা ঈগল মার্কার কর্মী রেজওয়ানুল হক রেজভীর (৪৫) ওপর হামলা চালান। লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাথা ও কোমরে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় রাতেই রেজভীর স্ত্রী নাহিদ নাসরিন সাথী সোনাতলা থানায় জোড়গাছা গ্রামের আনিসুর রহমান সরকারের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মতিনসহ সাত নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। সোমবার মতিনকে গ্রেফতার করা হয়।

স্বতন্ত্র প্রার্থী কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল জানান, নৌকা মার্কার লোকজন তার কর্মীদের ওপর হামলা অব্যাহত রেখেছেন। তিনি হামলায় জড়িতদের গ্রেফতার দাবি করেন।

সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা জানান, সোমবার সকালে প্রধান আসামি আওয়ামী লীগ নেতা মতিনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page