September 30, 2026, 5:45 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বগুড়া-৪ আসনে প্রার্থিতা ফিরে পেলো বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিরো আলম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী মো. আশরাফুল হোসেন অরফে হিরো আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার বিকেল সাড়ে ৩টায় ইসির আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

প্রার্থিতা ফিরে পেয়ে হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশনকে ধন্যবাদ আমার প্রার্থিতা ফিরিয়ে দেয়ার জন্য। এবার আমি কোনো স্বতন্ত্র প্রার্থী হিসেবে না, একটি পার্টি থেকে ডাব মার্কায় নির্বাচন করব।’

তিনি বলেন, ‘নির্বাচনের মাঠে থাকার পরিবেশ যদি থাকে তাহলে আমি নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকব। জয়ের ব্যাপারে আমি প্রতিবারই আশাবাদী ছিলাম এবারও আমি এ ব্যাপারে আশাবাদী। সুষ্ঠু নির্বাচন হলে আমি জয় লাভ করব।’

তিনি আরও বলেন, ‘আমার এলাকার লোকজনের আশ্বাসেই নির্বাচনে দাঁড়িয়েছি।’

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে হিরো আলম মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম তার প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন।

এ ছাড়া হিরো আলম তার হলফনামার সঙ্গে সম্পদের আয় ও ব্যয়ের বিবরণী জমা দেননি। তার হলফনামা নোটারি পাবলিক করা থাকলেও সেখানে স্বাক্ষর করেননি।

আজকের বাংলা তারিখ



Our Like Page