October 10, 2026, 5:42 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবন্ধুকে হত্যার পর ‘বেতার হলো রেডিও’; ‘জয়বাংলা হলো জিন্দাবাদ’ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বেতার হলো রেডিও, জয়বাংলা হলো জিন্দাবাদ।

তিনি বলেন, বুদ্ধিজীবী হত্যার রেশ শুরু হয়েছিল পাকিস্তান আমলে। মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর একই ধারা অব্যাহত ছিল এবং এর রেশ এখনও রয়ে গেছে। ৭৫ এর বঙ্গবন্ধুকে হত্যার পর বেতার হয়ে গেল রেডিও আর জয়বাংলা স্লোগান পাল্টে হলো জিন্দাবাদ।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে ঈশ্বরদী প্রেসক্লাবের পাশে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পাকিস্তানি প্রেতাত্মারা আজও আমাদের ছেড়ে যায়নি। বাংলাদেশ বিরোধী কাজ এখনও চলছে।

বুদ্ধিজীবীদের স্মরণের সঙ্গে সঙ্গে সবাইকে সাবধান হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামনে নির্বাচন আসছে, এই নির্বাচনে কোনো রকম ভুল করলে বাংলাদেশ আবার পাকিস্তান হয়ে যাবে। ত্রিশ লাখ শহীদের আত্মদানে স্বাধীনতার ঊষালগ্নে আমরা বুদ্ধিজীবীদের হারিয়েছি। যেন আমরা নিজের পায়ে দাঁড়াতে না পারি। তাই এতো রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আবার সেই পুরনো প্রেতাত্মাদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য কিছু রাজনৈতিক দল অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের থেকে সাবধান না হলে বাংলাদেশ পিছিয়ে আবার একটা দুঃখময় সময়ের মধ্যে পড়বে।

এ সময় পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বোর্ড অব মেম্বার অশোক কুমার পাল, রূপপুর পারমাণবিকের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর, প্রকল্পের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব গোস্বামী, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খানসহ বিপুল সংখ্যক জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page