March 12, 2026, 9:29 pm
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আলাদা হলো বুক-পেট জোড়া লাগা দুই শিশু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পেটে ও বুকে জোড়া লাগানো ৭৮ দিন বয়সী দুই শিশুকে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করেছেন চিকিৎসকরা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এ অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের মাধ্যমে পৃথক হওয়া দুই শিশু হলো আবু বকর ও ওমর ফারুক।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিএসএমএমইউয়ের কেবিন ব্লকের অপারেশন থিয়েটারে এ অস্ত্রোপচার করা হয়। পেটে জোড়া লাগানো যমজ এই দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায়, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা ভ্যানচালক শহর আলী খানের মেয়ে চায়না  বেগম পেটে জোড়া লাগা দুই ছেলে শিশুর জন্ম দেন। জন্মের পর ওই দুই নবজাতকের শরীরে জটিলতা দেখা দিলে ৫ জুলাই তাদের বিএসএমএমইউয়ের শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম জাহিদ  হোসেনের অধীনে ভর্তি করা হয়।

বিএসএমএমইউয়ের বিশেষজ্ঞ চিকিৎসক দল আবু বকর ও ওমর ফারুকের পরীক্ষা-নিরীক্ষা শেষে ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় তাদের শরীরে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচারে শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম জাহিদ হোসেনের নেতৃত্বে শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. রুহুল আমিন, সহকারী অধ্যাপক ডা. কে এম সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. উম্মে হাবিবা দিলশান মুনমুন এবং নার্সিং অনুষদের ডিন ও অ্যানেসথেসিয়া বিভাগের অধ্যাপক ডা. দেবব্রত বণিক, অ্যানেসথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশীষ বণিক এবং নার্সিং ইনচার্জ মেহেরুন্নেসাসহ অন্য চিকিৎসকরা এ জটিল অস্ত্রোপচারে অংশ নেন।

অস্ত্রোপচারের আগে বুধবার সকাল সাড়ে ৮টায় বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ শিশু দুটির অস্ত্রোপচারের সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক দল ও শিশুদের মা-বাবার সঙ্গে দেখা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, আমাদের দেশের সার্জনরা এ ধরনের জটিল রোগের চিকিৎসাসেবা দিতে সক্ষম। এ ধরনের জটিল রোগের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। স্বল্প খরচে দেশেই বিশ্বমানের চিকিৎসা সম্ভব।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page