September 4, 2026, 2:28 pm
শিরোনামঃ
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি দিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক
এইমাত্রপাওয়াঃ

বঙ্গোপসাগরে জেলেদের হাতে অস্ত্রসহ ৩ জলদস্যু আটক 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বঙ্গোপসাগরের পাড়ে অবস্থিত দুবলা চরের কাছে হামলা, লুটপাট ও জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সময় স্থানীয় জেলেদের হাতে অস্ত্রসহ তিন জলদস্যু আটক হয়েছে। তবে অপর জলদস্যুরা ১৫/২০ জন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে বলে জানা গেছে।

দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ সোমবার সকালে মোবাইল ফোনে বলেন, রবিবার দিবাগত মধ্যরাতে দুবলার আলোর কোলের জেলেরা বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়ার কাছে মাছ ধরছিল এ সময় ১০-১২ জনের জলদস্যু গ্রুপ ট্রলারে করে এসে জেলেদের ওপর হামলা করে। জেলেরা সঙ্ঘবদ্ধ হয়ে তিন জলদস্যুকে একটি বন্দুকসহ জাপটে ধরে। একজন জলদস্যু সাগরে পড়ে যায়। গ্রুপের অন্য দস্যুরা ১০/১৫ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়।

আটক জলদস্যু তিনজনকে বন্দুক ও কার্তুজসহ সোমবার ভোরে আলোরকোল কোস্টগার্ড ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি মো. কামাল উদ্দিন।

আলোরকোল ফরেস্ট টহলফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সোমবার সকালে আলোরকোল কোস্ট গার্ড ক্যাম্পে তিনজন জলদস্যুকে তিনি দেখে এসেছেন।

এ বিষয়ে আলোরকোল কোস্টগার্ড কন্টিনজেন্টে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বিষয়টি আনুষ্ঠানিকভাবে পরে জানানো হবে বলে জানান একজন কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page