March 15, 2026, 8:11 am
শিরোনামঃ
জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী নীলফামারীতে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে নিহতের মরদেহ ভ্যানে চড়িয়ে বিক্ষোভ যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ওমান ছাড়তে মার্কিন কূটনৈতিক কর্মীদের নির্দেশ যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের পথে ২,৫০০ মার্কিন মেরিন সেনা ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
এইমাত্রপাওয়াঃ

বরখাস্তের কয়েক ঘণ্টার মধ্যে রুশ মন্ত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রাশিয়ার পরিবহন মন্ত্রী রোমান সাতভারভকে সোমবার বরখাস্ত করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কয়েক ঘণ্টার মধ্যে তার মরদেহ পাওয়া গেছে।

সাতভারভকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। তিনি নিজেকে নিজেই গুলি করেছেন বলে মনে করছে কমিটি।

মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

তবে তাকে বরখাস্তের কোন কারণ জানানো হয়নি। এর কিছুক্ষণ পরই উপ-পরিবহনমন্ত্রী আন্দ্রেই নিকিতিনকে তার উত্তরসূরি হিসেবে নিযুক্ত করা হয়।

তার মৃত্যুর ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে তদন্ত কমিটি।

২০২৪ সালের মে মাসে সাতভারভ পরিবহন মন্ত্রীর দায়িত্ব পান। এর আগে নয় বছর কুরস্কের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরিবহন মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর মে মাসেই গভর্নরের পদ ছেড়ে দেন।

সোমবার সাতভারভের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, বরখাস্তের অর্থ কি? পুতিন কি তার ওপর আস্থা হারিয়ে ফেলেছেন?

পেসকভ জবাব দিয়েছিলেন, “বিশ্বাস হারানোর কথা তখনই বলা হয় যখন সত্যিকার অর্থে বিশ্বাস হারানো হয়। ক্রেমলিনের বিবৃতিতে এমন কোনও বাক্যাংশ ব্যবহার করা হয়নি।”

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page