April 11, 2026, 12:21 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

বরগুনায় নেশার টাকা না পেয়ে অস্ত্র দিয়ে স্ত্রীর হাত বিচ্ছিন্ন করলেন স্বামী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরগুনার আমতলী উপজেলায় নেশা করতে টাকা চেয়ে না পেয়ে পলি বেগম নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্রের কোপে হাত বিচ্ছিন্ন করে দিয়েছেন তার মাদকাক্ত স্বামী সাইদুর রহমান।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে আমতলী উপজেলার দক্ষিণ টেপুড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গৃহবধূ বর্তমানে ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন কেন্দ্রে (পঙ্গু) ভর্তি রয়েছে।

শনিবার (৫ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনায় ভুক্তভোগী পলি বেগমের বোন মিলি বেগম সাইদুর রহমানকে অভিযুক্ত করে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন। আমতলীর ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সাইদুর রহমান মৃধা আমতলী উপজেলার আবুল হাসেম মৃধার ছেলে। তিনি একটি সরকারি হাসপাতালে অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন। বর্তমানে অবসরে থাকলেও দীর্ঘবছর ধরে তিনি বিভিন্ন ধরনের মাদক সেবন করেন। আর এ নেশার টাকা জোগাড় করতে না পেরে স্ত্রী পলি বেগমের কাছে টাকা চান সাইদুর। এ সময় নেশা করতে টাকা দিতে অস্বীকৃতি জানালে স্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন সাইদুর। এতে পলি বেগমের ডান হাতের কনুই থেকে নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্বজনরা আহত অবস্থায় পলি বেগমকে উদ্ধার করে পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখান থেকে ভুক্তভোগী ওই গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন কেন্দ্রে (পঙ্গু) প্রেরণ করা হয়।

এ বিষয়ে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূর বোন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page