October 6, 2026, 10:40 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

বরগুনায় হরিণের মাংসসহ আটক ১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হরিণের মাথা ও ২ কেজি মাংসসহ মো. ইউনুস নামের একজনকে আটক করেছে পাথরঘাটা বন বিভাগ।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা হাজিরখাল চৌরাস্তা নামক এলাকা থেকে একটি ব্যাগের মধ্যে মাথাসহ মাংস উদ্ধার কর হয়।
আটক মো. ইউনুস পাথরঘাটা সদর ইউনিয়নের টেংরা গ্রামের ইউসুফ মিয়া ছেলে। পরে আদালতের নির্দেশে পাথরঘাটা উপজেলা বনবিভাগের কার্যালয়ে মাথাসহ মাংস মাটিতে পুতে ফেলা হয়।

পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা হাজিরখালের চৌরাস্তা নামক এলাকা থেকে হরিণের মাথা ও মাংসসহ মো. ইউনুসকে আটক করা হয়। মাংসসহ আটক ইউনুসকে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে ম্যাজিষ্টেট শান্তনু কুমার মণ্ডল মাংস ও মাথা মাটি চাপা দেওয়ার নির্দেশ দেন এবং আটককৃতকে জেলহাজতে পাঠানো হয়।



Our Like Page