November 20, 2026, 8:01 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

বরগুনায় হাসপাতালের রান্নাঘরের পাশ থেকে শিশু উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরগুনায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রান্না ঘরের পাশে নোংরার মধ্যে একদিন বয়সী অভিভাবকহীন একটি শিশু পাওয়া গেছে। শিশুটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল দশটার দিকে হাসপাতালের রান্না ঘরের পরিচ্ছন্নতা কর্মী কাজ করতে গিয়ে কান্নার শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখে একটি নবজাতক।

তখন তিনি প্রধান বাবুর্চিকে জানালে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। পরে শিশুটি হাসপাতাল কর্তৃপক্ষ উদ্ধার করে হাসপাতালের শিশু ওয়ার্ডের শেখ রাসেল স্ক্যানু নিবির পরিচর্যা কেন্দ্রে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।

হাসপাতালের আরএমও ডাঃ তাজকিয়া সিদ্দিকাহ জানান, শিশুটির চিকিৎসা চলছে, বিষয়টি জেলা প্রশাসক এবং পুলিশকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, এই শিশুটি বাইরে থেকে কেউ এসে হাসপাতালের মধ্যে রেখে গেছে বলে মনে হয়। কারণ খবর পাওয়ার পর খোঁজ নিয়ে দেখেছি শিশু ওয়ার্ডের সকল শিশু তাদের মায়ের কাছে রয়েছে।

এদিকে শিশু চিকিৎসক ডাক্তার সোনিয়া রহমান জানিয়েছেন, কন্যা শিশুটির চিকিৎসা চলমান রয়েছে, পরে বলা যাবে তার শারীরিক কি অবস্থায় আছে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page