September 7, 2026, 11:43 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

বরগুনায় ২৮০ কেজি হাঙর ও ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বরগুনার পাথরঘাটা উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৬০ কেজি হরিণের মাংস ও ২৮০ কেজি অবৈধ হাঙর উদ্ধার করেছে পাথরঘাটা কোস্টগার্ড। এ সময় মাংস পাচার ও অবৈধ হাঙর মাছের ব্যবসায় জড়িত কাউকে আটক করা যায়নি।

রোববার (৫ মে) সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার বিএফডিসি ঘাট সংলগ্ন এলাকায় ও চরদুয়ানী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছায়রাবাদ সংলগ্ন খেয়াঘাট এলাকায় এ বিশেষ দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম ফিরোজ্জামানের নেতৃত্বে দুটি অভিযান পরিচালনা করা হয়। প্রথমে উপজেলার বিএফডিসি ঘাট সংলগ্ন এলাকায় এফবি মঞ্জু নামের একটি মাছ ধরা ট্রলারকে সন্দেহ হলে তল্লাশি করা হয়। এ সময় ওই ট্রলার থেকে ২৮০ কেজি অবৈধ হাঙর উদ্ধার করা হয়।

পরবর্তীতে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছায়রাবাদ সংলগ্ন খেয়াঘাট এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার বাসিন্দা টুলু কাজির বাড়ির পুকুর পাড়ের জঙ্গলে একটি কর্কশীটের মধ্যে বরফ দিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬০ কেজি হরিণের মাংস ও ৮টি পা উদ্ধার করা হয়।

এ বিষয়ে পাথরঘাটা কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশীদ প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ হাঙর শিকারি ও ব্যবসায়ীরা পালিয়ে যান। পরে উদ্ধারকৃত হাঙর ও হরিণের মাংস পাথরঘাটা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page