April 10, 2026, 3:44 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

বরগুনা উপকূলে সাগর ও নদীতে বেড়েছে ইলিশ আহরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বাংলাদেশের উপকূলীয় জেলা বরগুনার পায়রা ও বিশখালী নদীসহ সাগরে ইলিশ আহরণের পরিমাণ বেড়েছে। জেলার বাজারগুলোতে আমদানি বাড়ায় ইলিশের দাম কিছুটা কমেছে।
পাশাপশি বিভিন্ন নদী, খাল, বিল, পুকুর ও জলাশয়ে প্রচুর প্রাকৃতিক দেশি প্রজাতির মাছ পাওয়া যাওয়াতেও এই দাম কমেছে বলে ক্রেতা ও বিক্রেতারা আলাপকালে জানিয়েছেন।
বাজার ঘুরে দেখা গেছে গত তিনদিনে প্রকার ভেদে ইলিশের কেজি প্রতি দর কমেছে গড়ে ২০০ টাকা।
বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরন কেন্দ্রের (বিএফডিসি) বিপনন বিভাগ জানিয়েছে, গত বুধবার থেকে আজ শুক্রবার পর্যন্ত গত তিনদিনে ১০ টন ইলিশ এসেছে। শুক্রবার কেজি সাইজের ইলিশের মণপ্রতি পাইকারি দর ছিলো ৬৮ হাজার থেকে ৭০ হাজার টাকা।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, গত বছরের তুলনায় এখনো ইলিশ কম হলেও ক্রমশ মাছের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় ক্রেতাদের সাথে আলাপকালে তারা জানান, সাগরের ইলিশের চেয়ে পায়রা, বিষখালি ও বলেশ্বর নদীর ইলিশের স্বাদ অনেক বেশি। বাজার ঘুরে দেখা গেছে, সাগর থেকে ধরা (১ কেজি ওজনের) ইলিশের কেজি প্রতি দর চলছে ১ হাজার ২০০ টাকা, অন্যদিকে নদীর ইলিশের দাম কেজি প্রতি ১ হাজার ৪০০ টাকা। তিনাট ইলিশে ১ কেজি ওজন হয় এমন নদীর মাছের দর চলছে ৭০০ টাকা, বিপরীতে সাগরের মাছে পাওয়া যাচ্ছে ৬০০ টাকায়।
জেলা মৎস্য বিভাগের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, এখনো মৌসুমের অনেকটা বাকি। পর্যাপ্ত ইলিশ ধরা পড়ার আশা ব্যক্ত করেছেন তিনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page