November 20, 2026, 7:55 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

বরিশালের আগৈলঝাড়ায় ১০ টাকায় সিজার অপারেশন !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪৯ বছর পর প্রথমবারের মতো সফল সিজারিয়ান অপারেশনের মধ্যে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। মাত্র ১০ টাকায় এই অপারেশন করা হয়। সুস্থ আছেন মা ও নবজাতক।

অপারেশনে দায়িত্ব পালন করেন গাইনি কনসালটেন্ট ডা. মশিউর রহমান, অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট ডা. আনিচুর রহমান, মেডিক্যাল অফিসার ডা. তরিকুল ইসলাম, সিনিয়র নার্স মাধবী লতা রাজিব, সম্পা ভান্ডারী ও মাধবী গাইন।

সোমবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর বড়মগড়া গ্রামের বাসিন্দা জয়ধরের স্ত্রী স্বপ্না বাগচী সন্তানের জন্ম দেন।

নবজাতকের বাবা দিনমজুর জটিল জয়ধর জানান, সোমবার সকালে ব্যথা উঠলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নরমালভাবে সন্তান প্রসব করানোর চেষ্টা করেন চিকিৎসকরা। কিন্তু কোনোভাবে না হওয়ায় অপারেশনের সিদ্ধান্ত নেন। সিজারের খবর শুনে কিছুটা হলেও ঘাবড়ে যান। কিন্তু যখন চিকিৎসকরা তাকে আশ্বস্ত করেন কোনও টাকার প্রয়োজন নেই। সব কিছু হাসপাতাল থেকে ফ্রি দেওয়া হবে। এরপর অপারেশনে তার একটি পুত্র সন্তান হয়েছে। এ জন্য তার বাড়ি থেকে হাসপাতাল পর্যন্ত আসা এবং হাসপাতালে এসে ১০ টাকা মূল্যের টিকিট কাটতে হয়েছে। এ ছাড়া এক টাকাও খরচ হয়নি।

স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, আগৈলঝাড়ার সন্তান স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদারের সহযোগিতায় চিকিৎসক সংকট কাটিয়ে আধুনিক সব যন্ত্রপাতিসহ অত্যাধুনিক অপারেশন থিয়েটার চালু করা সম্ভব হয়েছে। এখন প্রসূতি মায়েদের আর বরিশাল কিংবা ঢাকায় ছুটতে হবে না। এমনকি প্রাইভেট হাসপাতালে যেতে হবে না। এখান থেকেই মিলবে জটিল রোগের অপারেশন তাও সরকারি খরচে।

তিনি ‍আরও বলেন, ১৯৭৪ সালে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। পরে এটিকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। বর্তমানে ১০০ শয্যার প্রস্তাবনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page