April 2, 2026, 11:46 am
শিরোনামঃ
সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্য মন্ত্রী জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা শেখ হাসিনার থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার লিটার তেল উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের মতবিনিময় জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

বরিশালে ইলিশের কেজি ৪ হাজার টাকা !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বরিশালে ইলিশের সংকটে ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে কেজি সাইজের ইলিশ। এছাড়া মাঝারি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ২৫শ থেকে ৩ হাজার টাকায়। মা ইলিশ অভিযান সফল করতে না পারায় বর্তমানে নদীতে ইলিশ সংকট বলে জানান ব্যবসায়ীরা।

চলতি বছরের মা ইলিশ অভিযান ও পরে জাটকা নিধন অভিযান সফলে ব্যর্থ হয়েছে মৎস্য বিভাগ। এতে পর্যাপ্ত ইলিশ মাছ না পাওয়ায় বাড়তি দামে বিক্রি হচ্ছে।

বরিশাল সদরের জেলে মোকসেদ হাওলাদার বলেন, শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীতে জাল ফেলে ৭শ গ্রাম ওজনের একটি ইলিশ পেয়েছি।

বাকেরগঞ্জের দাঁড়িয়াল ইউনিয়নের জেলে আলাল। বলেন, রোববার জাল ফেলে দিন শেষে ছয়জন মিলে চারটি ইলিশ মাছ পেয়েছি, পরে তা ৬ হাজার টাকা বিক্রি হয়েছে।

বিশারিকাঠি গ্রামের পাইকারি মৎস্য বিক্রেতা মনির পালোয়ান বলেন, চলতি বছরের মা ইলিশ সংরক্ষণ অভিযান সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ফলে নদী এখন ইলিশশূন্য। অল্প কিছু পাওয়া গেলেও তা বিক্রি হচ্ছে চড়া দামে। বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা হাদি উজ্জামানের কাছে জানতে চাইলে ব্যস্ততার অজুহাতে ফোন কেটে দেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page