October 19, 2026, 10:06 am
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

বরিশালে কেন্দ্রের ভেতরে দুই কাউন্সিলর সমর্থকদের হাতাহাতি 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নগরীর ২১ নম্বর ওয়ার্ডের গোরস্থান রোড মাদ্রাসা কেন্দ্রের ভেতরেই ভোট দিতে আসা লাটিম মার্কার কাউন্সিলর প্রার্থী শাহরিয়ার সাচিব রাজিব এবং টিফিন বক্স মার্কার প্রার্থী শেখ সাঈদ আহমেদ মান্নার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

ভোট গ্রহণ শুরুর পর থেকেই দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা ভোট কেন্দ্রের ভেতরে ও বাইরে ঘোরাফেরা করতে থাকেন। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতন্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। টিফিন বক্স মার্কার প্রার্থী শেখ সাঈদ আহমেদ মান্নার সমর্থকেরা অভিযোগ করেন, লাটিম মার্কার প্রার্থী ও তার স্ত্রী ভোটারদের জোর করে তাদের পক্ষে ভোট দেওয়াচ্ছে। আমাদের কাউকে ঢুকতে দিচ্ছেনা। তারা আমাদের সন্ত্রাসী বলছে। আমাদের বিভিন্নভাবে হুমকিও দিচ্ছে।

লাটিম মার্কার প্রার্থী শাহরিয়ার সাচিব রাজিবের স্ত্রী মৌসুমী কবির মৌ অভিযোগ করে বলেন, টিফিন বক্সের প্রার্থী মাঠে নেই। সে ভোটারদের টাকার প্রলোভন দিয়ে ভোটকেন্দ্রে নিয়ে আসছে। এইটার বাঁধা দেওয়ার জন্য আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমাদের লাইনেই দাঁড়াতে দিচ্ছেনা।

লাটিম মার্কার সমর্থকরা বলেন, সবাই জানে শেখ সাঈদ আহমেদ মান্না একাধিক মার্ডার ও অস্ত্র মামলার আসামী। কেন্দ্রের ভেতরে হাতাহাতির পর কেন্দ্রের  ভেতর থেকে উভয়পক্ষের সমর্থকদের বের করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর কিছুক্ষণ পরেই এপিবিএন’র ফোর্স এসে কেন্দ্রের সামনে থেকে উভয় কাউন্সিলের সমর্থকদের সরিয়ে দিয়েছে।

এপিবিএন-র কর্মকর্তা দুলাল আহমেদ বলেন, এখানে ঝামেলা হচ্ছে এমন খবর পেয়ে আমরা এসে দুই কাউন্সিলরের লোকজনকে কেন্দ্রের সামনে থেকে সরিয়ে দিয়েছি। এখন ভোটকেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page