September 17, 2026, 6:15 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

বরিশালে চলন্ত গাড়ির ওপর গাছ ভেঙে পড়ে ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশালে চলন্ত থ্রি হুইলার মাহিন্দ্রা গাড়ির ওপর গাছ পড়ে মো. মনিরুল ইসলাম (৫০) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাহিন্দ্রাচালক ও মাদরাসার ছাত্রসহ আরও চারজন আহত হয়েছেন।

সোমবার (৭ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২ সদর উপজেলার বরিশাল-বুখাইনগর সড়কের চাদেরহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। মো. মনিরুল ইসলাম চরমোনাই আলিয়া মাদরাসার গণিতের শিক্ষক ছিলেন। তার বাড়ী বরগুনা জেলার আমতলী উপজেলায়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর অপর প্রান্ত বেলতলা খেয়াঘাট থেকে যাত্রীবাহী একটি মাহিন্দ্রা চরমোনাই মাদরাসার দিকে যাচ্ছিল। চাঁদের হাট এলাকায় পৌঁছালে হঠাৎ করেই বিশাল আকৃতির একটি রেইনট্রি গাছ উপড়ে পড়ে মাহিন্দ্রাটির ওপর। এতে ঘটনাস্থলেই নিহত হন মাদরাসা শিক্ষক মো. মনিরুল ইসলাম। এ ঘটনায় আহতরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ওসি আনোয়ার হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসা পরিস্থিতির খোঁজ খবর নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page