September 5, 2026, 4:51 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

বরিশালে দুটি বাস ও তৈলবাহী লরির ত্রিমুখী সংঘর্ষে ২০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বরিশালে যাত্রীবাহী দুটি বাস ও তৈলবাহী লরির ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৩ জনকে গুরুতর অবস্থায় শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা।

শনিবার বেলা সাড়ে এগারটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোরের বাইচখোলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুইপাশে ৮ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র জানযটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।

খবর পেয়ে সেনাবাহিনী, হাইওয়ে পুলিশের সদস্যরা যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় আড়াই ঘন্টা যাবত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানিয়েছেন, যাত্রীবাহী শ্যামলী, এসই পরিবহনের দুটি বাসের সাথে তৈলবাহী লরির ত্রিমুখী সংঘর্ষ হয়। খবর পেয়ে ১৩ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত শ্যামলী পরিবহনের বাসটি মহাসড়কের মধ্যে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুর রহমান জানিয়েছেন, মহাসড়কের ওপর থেকে বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। যান চলাচল স্বাভাবিক হওয়ার পর দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি জব্দ করে থানায় নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page