September 5, 2026, 7:36 pm
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

বরিশালে নদীর চরে মিলল পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নিখোঁজের এক দিন পরে আলো রাণী মজুমদার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ বরিশালের কীর্তনখোলা নদীর চর থেকে উদ্ধার করা হয়েছে। ওই গৃহবধূর স্বামী অনুপ রায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পরিদর্শক পদে কর্মরত আছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে কীর্তনখোলা নদীর চরমোনাই ঘাট এলাকায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। এরপর সদর নৌ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

তিনি বলেন, দুই সন্তান নিয়ে আলো বরিশাল নগরীর কাশিপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মৃতের ভাই আমাদের জানিয়েছেন, আগে থেকেই আলো রাণীর মানসিক সমস্যা দেখা দিয়েছিল। কয়েকবার চিকিৎসাও করিয়েছেন। সাধারণত তাকে ঘরের বাইরে বের হতে দেওয়া হতো না। গতকাল সবার চোখ ফাঁকি দিয়ে বেড় হয়ে নিখোঁজ হন। আজকে তার মরদেহ পাওয়া গেলো নদীতে।

মিজানুর রহমান আরও বলেন, নিখোঁজের পর গতকাল সোমবার এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল পরিবার থেকে। আজকে তার স্বজনরা অপমৃত্যু মামলা দিতে এসেছেন।

আলো রাণীর স্বামী অনুপ রায় বলেছেন, তার স্ত্রী সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পারিবারিক কাজে বাসার বাইরে বের হন। কিন্তু দুপুরের দিকেও তিনি বাসায় ফিরছিলেন না। বিষয়টি তাকে অবহিত করার পর সন্ধ্যার দিকে বরিশালে এসে থানায় জিডি করেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে তার মরদেহ কীর্তনখোলা নদীর চরে আটকে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন।

আলো রাণী সোমবার রাতে ঢাকাগামী এমভি সুন্দরবন ১৬ লঞ্চ থেকে নদীতে ঝাপ দিয়েছিল বলে জানিয়েছেন বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার। তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা যে তথ্য পেয়েছি এই নারী গতকাল রাতে লঞ্চ থেকে নদীতে ঝাপ দিয়েছিল। কেন ঝাপ দিয়েছিল তা এখনো জানা যায়নি।

সুন্দরবন নেভিগেশন কোম্পানির ব্যবস্থাপক জাকির হোসেন জানিয়েছেন, গতকাল রাতে কীর্তনখোলার চরমোনাই এলাকায় বামনীর চর-সংলগ্ন এক নারী লঞ্চ থেকে ঝাপ দেন। পরে লঞ্চ থামিয়ে সন্ধান চালানো হয়েছিল। কিন্তু নদীতে তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। লঞ্চ স্টাফরা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page