August 2, 2026, 4:13 pm
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বরিশালে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাল জাতীয় পরিচয়পত্রে বরিশাল বিভাগীয় অফিসে পাসপোর্ট করতে এসে মো. ইসমাইল (১৮) নামে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। তাকে সহায়তার অভিযোগে দুই বাংলাদেশিকেও আটক করে পুলিশ।

মঙ্গলবার (১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন।

আটক রোহিঙ্গা যুবক ইসমাইল উখিয়া থানার বালুখালী এলাকার মো. ইলিয়াসের ছেলে। তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার শ্যামেরহাটের কসবা এলাকার ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। জাতীয় পরিচয়পত্রে ইসমাইল নিজের নাম মো. রাফি ও বাবার নাম ছাদের আলী ব্যাপারী উল্লেখ করেন।

তাকে সহায়তার অভিযোগে আটক দুজন হলেন- কাজীরহাট থানার চরসোনাপুর এলাকার হাসেম ফকিরের ছেলে শহিদুল ইসলাম (৩৭) ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চান্দুয়া গ্রামের আব্দুল্লাহ হাওলাদারের ছেলে মো. হোসাইন (২৬)।

বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক আবু নোমান মো. জাকির হোসেন বলেন, ইসমাইল দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। ওই জাতীয় পরিচয়পত্র নিয়ে পাসপোর্ট করতে আসেন। অফিসের লোকজন ও কর্তব্যরত আনসার সদস্যদের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এতে ইসমাইল মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেন।

তিনি আরও বলেন, তাকে সহযোগিতার অভিযোগে আটক হোসাইন নিজের নাম সোহেল বলে জানিয়েছেন। পরে তার জাতীয় পরিচয়পত্রে হোসাইন পাওয়া গেছে। তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বরিশাল এয়ারপোর্ট থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ভুয়া পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গাসহ তিনজন আটক হয়েছেন। তাদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page