September 7, 2026, 11:57 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও দুই সন্তানের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মা ও তার ২ সন্তানের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে ইউনিয়নের ডালমারা গ্রামে এই ঘটনা ঘটে।

নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।

বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, আজ বেলা ১১টার দিকে নিয়ামতি ইউনিয়নের ডালমারা গ্রামে এই ঘটনা ঘটে। এতে গৃহবধূ সোনিয়া বেগম (৩১), তার ৯ বছরের মেয়ে রেজমি আক্তার ও ৫ বছরের ছেলে সালমান মোল্লা নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম তালুকদার বলেন, নিহতদের বাড়ি ৪ নম্বর ওয়ার্ডে। আমার বাড়ির কাছাকাছি। রিয়াজ মোল্লা প্রতিদিনের মতো কাজ করতে বাড়ির বাইরে ছিলেন। তার স্ত্রী সোনিয়া দেড় বছরের সন্তানকে ঘরে রেখে ঘরের পাশের লেবু গাছ থেকে লেবু আনতে যায়। সঙ্গে বড় মেয়ে ও মেজো ছেলে ছিল। লেবু গাছের গোড়ায় নালায় বিদ্যুতের তার ছিড়ে পড়েছিল। সেই তার মেঝ ছেলে সালমানের গলায় লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তা দেখে মা সন্তানকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন মাকে বাঁচাতে যায় ৯ বছরের মেয়ে। সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

আবুল কালাম তালুকদার বলেন, লেবু গাছে কীভাবে বিদ্যুতের তার ছিড়ে পড়েছিল তা কেউ বলতে পারছে না। মুহূর্তেই একটি সাজানো পরিবার শেষ হয়ে গেল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page