September 7, 2026, 3:52 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

বরিশালে বোমা বিস্ফোরণে পুলিশসহ আহত ৩

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বরিশালের গৌরনদী পৌর এলাকায় বোমা বিস্ফোরণে ২ পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মাহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে ওই এলাকায় রাজু হাওলাদারের পরিত্যাক্ত বাথরুমের মধ্যে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা বোমা রেখে তালাবদ্ধ করে রাখে। মঙ্গলবার সকালে বিষয়টি দেখে তালা ভাঙেন রাজু হাওলাদারের ছেলে মাসুম। পরে তিনি একটি বালতির মধ্যে ১০/১২টি বোমা দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন ও কনস্টেবল মিজানুর রহমান ঘটনাস্থলে যান।

পরে বালতির মধ্যে থাকা বোমা উদ্ধারের সময় আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে এসআই কামাল হোসেন, কনস্টেবল মিজানুর রহমান ও মাসুম হাওলাদার গুরুতর আহত হন। খবর পেয়ে তাৎক্ষণিক গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page