September 8, 2026, 1:03 pm
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

বরিশালে মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো.মনির হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-২ ও র‍্যাব-১১ এর যৌথ দল। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম।

তিনি জানান, ২০০৯ সালের ৪ জুন বরিশাল নগরীর বাবুগঞ্জ থানা এলাকা থেকে ১০ম শ্রেণীর মাদ্রাসাছাত্রীকে মো.মনির হোসেন ও তার কয়েকজন সহযোগী মিলে অপহরণ করে নিয়ে যায়। এরপর ভিকটিমকে বরিশাল নগরীর একটি বাসায় রেখে একাধিকবার ধর্ষণ করা হয়। পরদিন ভিকটিমকে নিয়ে মনির ঢাকা যাওয়ার উদ্দেশ্যে নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় যায়। এসময় মেয়েটির বাবাকে দেখে মনির পালিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিম নিজে বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করে। মামলার বিচার প্রক্রিয়া শেষে আদালত মনিরকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড এবং অপহরণের দায়ে ১৪ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড প্রদান করে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে মনির পলাতক। দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে আসছিল।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page